শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬
ফিড স্টোর ম্যানেজার সফটওয়্যার ("সেবা") ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. সেবার বিবরণ
ফিড স্টোর ম্যানেজার পোল্ট্রি, মাছ ও ডেইরি ফিড ব্যবসার জন্য একটি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার। এতে বিক্রি ও মেমো, স্টক, কাস্টমার ও সাপ্লায়ার লেজার এবং লাভ-ক্ষতির রিপোর্ট অন্তর্ভুক্ত।
২. ফ্রি ট্রায়াল
- প্রতিটি সাবস্ক্রিপশন প্যাকেজে প্রথম ১ মাস ফ্রি ট্রায়াল দেওয়া হয়।
- ট্রায়ালের জন্য কোনো অগ্রিম পেমেন্ট লাগে না।
- ট্রায়াল শেষে নিয়মিত প্যাকেজ চালু করার কোনো বাধ্যবাধকতা নেই।
৩. প্যাকেজ, মূল্য ও পরিশোধ
- প্যাকেজের মূল্য, ইনস্টলেশন ফি ও অতিরিক্ত চার্জ মূল্যতালিকা এবং পেমেন্ট গাইডলাইন পাতায় উল্লেখ করা আছে।
- মাসিক সাবস্ক্রিপশন ফি প্রতি বিলিং মাসের শুরুতে অগ্রিম পরিশোধযোগ্য।
- নির্ধারিত সময়ে ফি পরিশোধ না হলে সেবা সাময়িকভাবে স্থগিত হতে পারে, তবে আপনার ডাটা মুছে ফেলা হবে না।
- মূল্য পরিবর্তন হলে কমপক্ষে ৩০ দিন আগে আপনাকে জানানো হবে।
৪. অ্যাকাউন্ট ও নিরাপত্তা
- অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।
- কর্মচারীদের অ্যাকাউন্টে কোন তথ্য দেখা যাবে (যেমন: কেনা দাম বা নিট লাভ) তা মালিক নির্ধারণ করবেন।
- অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সন্দেহ হলে সাথে সাথে আমাদের জানান।
৫. আপনার ডাটা
আপনার দোকানের সকল হিসাব ও কাস্টমার তথ্যের মালিক আপনি। আমরা কীভাবে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করি তা জানতে প্রাইভেসি পলিসি দেখুন।
৬. গ্রহণযোগ্য ব্যবহার
- বেআইনি কোনো কাজে সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
- কাস্টমারদের অনাকাঙ্ক্ষিত বা প্রতারণামূলক SMS পাঠানো যাবে না।
- Full Ownership প্যাকেজ ছাড়া সফটওয়্যারের কোড কপি, রিভার্স ইঞ্জিনিয়ারিং বা পুনঃবিক্রয় করা যাবে না।
৭. Full Ownership প্যাকেজ
Full Ownership প্যাকেজের সোর্স কোড হস্তান্তর, কাস্টমাইজেশন, পেমেন্টের ধাপ ও সাপোর্টের শর্ত আলাদা লিখিত চুক্তিতে নির্ধারিত হবে।
৮. সেবার প্রাপ্যতা
আমরা সেবা সবসময় চালু রাখার চেষ্টা করি। তবে রক্ষণাবেক্ষণ, ইন্টারনেট সংযোগ বা অন্য অনিবার্য কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
৯. দায়বদ্ধতার সীমা
সফটওয়্যারে এন্ট্রি করা তথ্যের সঠিকতার দায়িত্ব ব্যবহারকারীর। ভুল এন্ট্রি বা সেবার সাময়িক বিঘ্নের কারণে পরোক্ষ ব্যবসায়িক ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।
১০. বাতিলকরণ
- আপনি যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন। বিস্তারিত রিফান্ড ও বাতিলকরণ নীতিতে দেওয়া আছে।
- শর্ত ভঙ্গ করলে আমরা অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার রাখি।
১১. শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে SMS বা ফোনের মাধ্যমে আপনাকে জানানো হবে।
১২. প্রযোজ্য আইন
এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।
এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:+৮৮০ ১৮৯৬-০৩৭১৯০