রিফান্ড ও বাতিলকরণ নীতি
সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬
আমরা চাই আপনি সন্তুষ্ট হয়েই পেমেন্ট করুন — তাই প্রতিটি সাবস্ক্রিপশন প্যাকেজে ১ মাসের ফ্রি ট্রায়াল রাখা হয়েছে।
১. ফ্রি ট্রায়াল
ট্রায়াল চলাকালীন কোনো চার্জ নেওয়া হয় না। ট্রায়াল শেষে প্যাকেজ চালু না করলে কোনো টাকা দিতে হবে না।
২. মাসিক সাবস্ক্রিপশন বাতিল
- যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন। বাতিলের পর পরবর্তী বিলিং মাস থেকে আর কোনো চার্জ হবে না।
- চলতি মাসের পরিশোধিত ফি ফেরতযোগ্য নয়; মাস শেষ হওয়া পর্যন্ত সেবা চালু থাকবে।
৩. ইনস্টলেশন ফি
সেটআপ ও ট্রেনিং সম্পন্ন হওয়ার পর ইনস্টলেশন ফি ফেরতযোগ্য নয়।
৪. ভুল বা দ্বিগুণ পেমেন্ট
ভুলবশত অতিরিক্ত বা দুইবার পেমেন্ট হলে যাচাই সাপেক্ষে ৭ কার্যদিবসের মধ্যে একই মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
৫. Full Ownership প্যাকেজ
Full Ownership প্যাকেজের রিফান্ড ও বাতিলকরণ আলাদা লিখিত চুক্তির শর্ত অনুযায়ী হবে।
৬. কীভাবে অনুরোধ করবেন
- হটলাইনে (+৮৮০ ১৮৯৬-০৩৭১৯০) কল করুন।
- আপনার দোকানের নাম এবং পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি (TrxID) জানান।
- যাচাই শেষে বাতিলকরণ বা রিফান্ডের কনফার্মেশন SMS-এর মাধ্যমে পাবেন।
৭. বাতিলের পর আপনার ডাটা
সাবস্ক্রিপশন বাতিলের পর অনুরোধ করলে আপনার সকল হিসাবের ডাটা এক্সপোর্ট করে দেওয়া হবে।
এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:+৮৮০ ১৮৯৬-০৩৭১৯০